সব
facebook raytahost.com
সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি | Protidiner Khagrachari

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: বর্ডার গার্ড বাংলা‌দেশ ,খাগড়াছ‌ড়ির গুইমারা সেক্ট‌রের আওতা‌ধিন মা‌টিরাঙ্গা যা‌মি‌নীপাড়া ব্যাটালিয়ন (২৩ বি‌জি‌বি) জোন কমান্ডার লে: ক‌র্ণেল খা‌লিদ ব‌লে‌ছেন,আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্রক‌রে সীমা‌ন্তে নিরাপত্তা জোর্দার করা হ‌য়ে‌ছে। ১লা ফেব্রুয়ারী থে‌কে মা‌ঠে নাম‌ছে বি‌জি‌বি। শ‌নিবার (৩১ জানুয়ারী ২০২৫) দুপুরে যা‌মিনীপাড়া জোন সদ‌রে এক প্রেস‌ব্রিফিং‌য়ে তি‌নি এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

প্রেস ব্রিফিং এ জোন কমান্ডার ব‌লেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। জনসাধারণ যেন নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি কর্তৃক বিভিন্ন প্রেষণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে সকল প্রকার চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার সহ সকল প্রকার সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিহতের লক্ষে অধিকতর সতর্কতা, নজরদারী ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টর সদর সহ ৩টি ব্যাটালিয়ন, ২টি জেলা ও ৭টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে। গুইমারা সেক্টর এর ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকা দূর্গম হওয়ায় প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করেছে। ৩টি সংসদীয় আসনের মোট ৩৪৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলায় ২টি বেইজ ক্যাম্প হতে ৩২টি ভোট কেন্দ্রে,গুইমারায় ১টি বেইজ ক্যাম্প হতে ১৩টি ভোট কেন্দ্র, মানিকছড়ি ১টি বেইজ ক্যাম্পহ‌তে ২১টি,লক্ষীছড়ি ১টি বেইজ হ‌তে ১২টি, রামগড় ১টি বেইজ ক্যাম্প হতে ২০টি, মীরসরাই ২টি বেইজ ১০৬টি ফটিকছড়ি ২টি বেইজ ১৪০টি কেন্দ্রের দায়িত্ব পালন করবে বি‌জি‌বি।

বিজিবি’র বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট সকল প্রকার প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে ব‌লে জানান তি‌নি।

আপনার মতামত লিখুন :

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com