সব
facebook raytahost.com
ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি | Protidiner Khagrachari

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম।

আল-মামুন:: খাগড়াছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সামনে রেখে ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ হতে মোতায়েন রয়েছি এবং নির্বাচনী এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছি।

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনে বিজিবি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম। সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়।

এ সময় ৩২ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল কামরান কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫টি ব্যাটালিয়ন এর মাধ্যমে দায়িত্বপূর্ণ ২৫৪.৩০ কিলোমিটার এলাকায় কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপর্ণভাবে শেষ করতে বর্ডার গার্ড বাংলাদেশ সারা দেশে মোতায়েন হয়েছে। সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক-নির্দেশনায় ২৯৮নং খাগড়াছড়ি আসনে ১৯ প্লাটুন (খাগড়াছড়ি সদর-০৫ প্লাটুন, মহালছড়ি-০৩ প্লাটুন, পানছড়ি- ০৬ প্লাটুন ও দীঘিনালা উপজেলায়-০৫ প্লাটুন এবং ২৯৯নং রাঙ্গামাটি আসনে আংশিক অংশ বাঘাইছড়ি উপজেলায় ১১ প্লাটুন বিজিবি সদস্যসহ সর্বমোট ৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে বলে এতে জানানো হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ০৮টি অস্থায়ী বেইজ ক্যাম্প এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ০৬টি বেইজ ক্যাম্প স্থাপনে দায়িত্ব পালন করা হচ্ছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ তথা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি বদ্ধ পরিকর বলে তিনি জানান।

ভোটার উপস্থিতি ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। মাঠ পর্যায়ে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যদেরকে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যে কোনো পরিস্থিতি পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে সক্ষম হয়।

এতে এই নির্বাচনে বিজিবি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক যোগাযোগ সরঞ্জামাদিসহ বিভিন্ন ধরণের রায়োট কন্ট্রোল সামগ্রী এবং নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহার করবে যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তরে এবং ব্যাটালিয়ন সমূহে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা,গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট,যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও গ্রেপ্তার কার্যক্রম পরিচালনার মাধ্যমে মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি প্রতিরোধ করে সকল প্রার্থী এবং ভোটারদের নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবি সর্বশক্তি প্রয়োগ করবে বলে এতে জানানো হয়।

আপনার মতামত লিখুন :

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে দরিদ্র ১শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com