সব
facebook raytahost.com
বান্দরবান জেলা বিএনপির সহসভাপতিকে বহিষ্কার | Protidiner Khagrachari

বান্দরবান জেলা বিএনপির সহসভাপতিকে বহিষ্কার

বান্দরবান জেলা বিএনপির সহসভাপতিকে বহিষ্কার

প্রতিনিধি,বান্দরবান:: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলটি শনিবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলনে থাকা বিএনপির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের কেউ কেউ সাবেক সংসদ সদস্যও। ইতোমধ্যে বিএনপি এমন ১৪ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৩০ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এসব নেতাকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে আটজন কেন্দ্রীয় নেতা, বাকি ছয়জন জেলা ও উপজেলা পর্যায়ের।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিভিন্ন সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের কথা জানিয়েছেন। দলীয় নির্দেশনা না মানা এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com