চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রামগড় বিজিবি’র উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয়ক সভা

১৮

প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে তৈচালাপাড়া বাস্কেটবল মাঠে রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সঞ্চালনায় ছিলেন, রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) মোঃ শামসুল হক। সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।

এ সময়ে সভাপতি জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি বিশেষ করে পুজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদিসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভুত যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রনে সঠিক সময়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে অবহিত করা এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত ও যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

দায়িত্বপূর্ণ এলাকার রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার, স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান ও কারবারী, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

সেরা ৯জনে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়া সাইফকে সংবর্ধনা

রামগড় বিজিবি’র উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয়ক সভা

আপডেট : ০৮:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬