স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক মাসুদ খান। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সিসি টিভি,সার্বিক নিরাপত্তা ব্যবস্থা,স্বেচ্ছাসেবকদের তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জোন অধিনায়ক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে সেনাবাহিনী সর্বদা পাশে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এসময় জোনের জেড এস ও মেজর সামিউল হক,পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল,সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং পুজা উজ্জাপন কমিটির নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
জোন অধিনায়কের মন্ডপ পরিদর্শনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার 



















