স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২০ ডিসেম্বর ২০২৩) দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে এ ঘটনায় প্রায় ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হতে পারে। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোলাগুলির ঘটনা ঘটলেও তার দ্বায় স্বীকার করছে না কোন গ্রুপ। ইউপিডিএফের পক্ষ থেকে গোলাগুলির ঘটনার কথা অস্বীকার করে এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানান,সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা। এ সময় তিনি ভ্রাতৃঘাতি সংঘাত ইস্কে দেয়ার ষড়যন্ত্রের বিষেয় সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানান।
গোলাগুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের নানা রকম তথ্য ভেঁসে বেড়ালেও তার কোন সত্যতা পাওয়া যাচ্ছে না। এদিকে এতো সবেরপরও এলাকাবাসীর পক্ষ গোলাগালির ঘটনায় মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারন মানুষ।
দীঘিনালা থানার ওসি নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালার দূর্গম নাড়াইছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিভিন্ন মাধ্যমে শুনেছে এ ঘটনায় ২ জন নিহত হয়েছে। তবে এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে তিনি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন