আল-মামুন:: মো. কামাল উদ্দিন,নাসির উদ্দিন,মাহবুব আলম,মনির,মো: আলমসহ দেড় শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের যোগদান করেছে।

বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় কদমতলী এমপির বাংলোতে এ যোগদান করেন। যোগদানকৃত নেতাকর্মীরা বিএনপি,শ্রমিক দল,সেচ্ছাসেবক দলে সক্রিয় ভাবে কাজ করতেন বলে সূত্র জানায়। এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য ও খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনতোষ দরসহ নেতাকর্মীরা অংশ নেয়।

খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. কামাল উদ্দিন যোগদানের পর বলেন, বর্তমান সময়ে এগিয়ে দেশ। প্রতিটি সেক্টরের কথা বিবেচনা করলে এবং দেশকে এগিয়ে নেয়ার কারিগর শেখ হাসিনার বিকল্প নেই বলেই অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের যোগদান করেছেন বলে মত প্রকাশ করেন।
তারা জানান, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি ও আর্দশিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে চলমান সে উন্নয়নের সারতি হয়ে পাশে থাকায় প্রধান কারন বলে জানান যোগদানকারী।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন