সব
facebook raytahost.com
গভীর রাতে চাল ভর্তি ট্রাকে আগুন,দগ্ধ চালক-হেলপার | Protidiner Khagrachari

গভীর রাতে চাল ভর্তি ট্রাকে আগুন,দগ্ধ চালক-হেলপার

গভীর রাতে চাল ভর্তি ট্রাকে আগুন,দগ্ধ চালক-হেলপার

স্টাফ‌ রিপোর্টার::খাগড়াছড়ির গুইমারায় গভীর রা‌তে চাল ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ‌তে দগ্ধ হয়ে ট্রাক চালক মোঃ ইসহাক মিয়া(২৮) ও হেলপার মোঃ বেলাল হোসেন (৩৫) গুরুতর আহত হ‌য়ে‌ছেন।

জানা যায়, রবিরাব রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে জনৈক আলাউদ্দিনের বাড়ীর সামনে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে সরকারী চাল বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ট্রাকটি চাউল নিয়ে চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গার তাইন্দং যাচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা দগ্ধ ট্টাক চালক ও হেলপারকে উদ্ধার করে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কর কে ফোন দেওয়া হলে তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এছাড়া সপ্তম দফা আহুত ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও মিছিল করে পিকেটিং করছে বলে খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীন সড়কে ডি‌লে ডালা যান চলাচল কর‌লেও দূরপাল্লা যান চলাচল বন্ধ রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com