সব
facebook raytahost.com
বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ | Protidiner Khagrachari

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

ডেস্ক রিপাের্ট:: চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর মে হ্লা প্রুর বান্দরবন পার্বত্য জেলায় ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি ও প্লট। এছাড়া তাদের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

জব্দ ও অবরুদ্ধের আদেশ দেয়া সম্পত্তিগুলোর মধ্যে উ শৈ সিং এর বান্দরবন পার্বত্য জেলায় ১২ কোটি ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদ ও আটটি ব্যাংক হিসাব। এছাড়া মে হ্লা প্রুর চার ব্যাংক হিসাব, একটি নিউ হিনো এসিবাস, একটি প্রাইভেটকার ও বান্দরবন পার্বত্য জেলায় এক কোটি ২৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈ সিং ও মে হ্লা প্রু এর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন তারা। মামলা নিষ্পত্তির সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে ওই সম্পদ উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। তাই ওই স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। বাসস

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com