সব
facebook raytahost.com
ধানের শীষের জয়ে ভাগ্য বদলাবে পার্বত্যবাসীর | Protidiner Khagrachari

ধানের শীষের জয়ে ভাগ্য বদলাবে পার্বত্যবাসীর

ধানের শীষের জয়ে ভাগ্য বদলাবে পার্বত্যবাসীর

আল-মামুন:: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উদ্যোগে খাগড়াছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনীর প্রথম পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেলে খাগড়াছড়ি শহরের সরকারি কলেজ মাঠ থেকে এ পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি ছিলেন, ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। ওয়াদুদ ভূইয়া বলেন, ধানের শীষের জয়ে ধানের শীষের জয়ে ভাগ্য বদলাবে পার্বত্যবাসীর। খাগড়াছড়ি জেলার উন্নয়নের ধানের শীষের বিকল্প নেই মন্তব্য করে তিনি ভোট চান ভোটারদের কাছে।

এতে তিনি দেশের বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তনের জন্য তারেক রহমানের নেতৃত্বের হাতকে শক্তি করতে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপির জয় হলে ফ্যামেলি কার্ড,কৃষক কার্ড,শিক্ষা কার্ডসহ উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন ওয়াদুদ ভূঁইয়া।

একই সাথে পাহাড়ি-বাঙালির ভাগ্য বদলে পার্বত্য চট্টগ্রামে ভিন্ন ভিন্ন প্রকল্প হাতে নিয়ে পাহাড়ের বসবাসরতদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার এর সভাপতিত্বে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। পথসভায় জেলার নয় উপজেলার মারমা সম্প্রদায়ের নারী-পুরুষরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com