সব
facebook raytahost.com
বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান | Protidiner Khagrachari

বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান

স্টাফ রিপোর্টার:: প্রার্থিতার বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ২৯৮ নং সংসদীয় খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করলে তার প্রার্থিতা বাতিল হয়। আপিল করলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখা হয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সমীরণ দেওয়ান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা থেকে দৈবচয়ন পদ্ধতিতে যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা দুইজনের তথ্য ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

খাগড়াছড়ি আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬ জন নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলকারীদের মধ্যে ইতোমধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রওয়াজা, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং আজ সমীরণ দেওয়ান তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com