সব
facebook raytahost.com
জাপা-এনসিপি'র ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান | Protidiner Khagrachari

জাপা-এনসিপি’র ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

জাপা-এনসিপি’র ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ৫ শতাধিক নেতাকর্মী যোগদান করেছে বিএনপিতে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের তারা যোগদান করে।

জাতীয় পার্টির পৌর সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এবং উপজেলা এনসিপির সদস্য লিটন বিশ্বাসের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সা‌বেক সাংসদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, এই গণযোগদানের মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তি‌নি। অনুষ্ঠান শেষে নবযোগদানকারীরা বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে যোগদানকারীরা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন,“দীর্ঘদিন রাজনীতি করেছি। কিন্তু জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে। তাই সহকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু,জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সভাপতি বাদশা মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন, সদস্য সচিব ফোরকান ইমামিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com