সব
facebook raytahost.com
নির্বাচনী প্রচারণায় বিএনপি | Protidiner Khagrachari

নির্বাচনী প্রচারণায় বিএনপি

আব্দুল মান্নান,স্টাফ রিপাের্টার:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তিতে দলীয় অফিস, মসজিদ, মাদরাসা, মন্দির ও ক্যায়াং, উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে টানা মিলাদ, দোয়া, প্রার্থনা অব্যাহত রাখার পাশাপাশি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শীতের রাতে পাড়া-মহল্লায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে প্রচারণায় নেমেছে উপজেলা বিএনপি পরিবার।

মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার দুর্গম তিনটহরী ইউনিয়নের কুমারী এলাকায় লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মো. হাবিবুর রহমান হাবিব। এ সময় আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা এবং বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ মারমা নেতৃবৃন্দ এবং বিএনপির সহযোগী সংগঠন যুবদল, কৃষকদল, মৎস্যজীবি দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রচারণায় পাহাড়ের অহংকার ও উন্নয়নের রুপকার সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার ছবি সম্বলিত লিফলেট বিতরণকালে বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব বলেন, পাহাড়ের অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের পরীক্ষিত সৈনিক ওয়াদুদ ভূঁইয়া অতীতের ন্যায় এবারও অসাম্প্রদায়িক চেতনায় গণমানুষের পাশে থাকবে। তিনি ধর্ম,বর্ণ,গোত্রে ভেদাভেদ বা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না।

ফলে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয়ে আপনাদের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে আবারও ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে বিজয়ী হয়ে গণমানুষের পাশে থাকতে চায়। আপনাদের পরীক্ষিত ও অপ্রতিদ্বন্দ্বি এবং পার্বত্যবাসীর অহংকার ওয়াদুদ ভূঁইয়াকে অভিভাবক হিসেবে আপনাদের সেবায় নিজেকে আবারো আত্মনিয়োগ করবে।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com