সব
facebook raytahost.com
বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ | Protidiner Khagrachari

বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

নিজাম উদ্দিন লাভলু,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশনের উদ্যেগে বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮ নভেম্বর) উপজেলা অডিরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রবীন শিক্ষাবিদ রামেশ্বর শীল।

সাংবাদিক জিাম উদ্দিন লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় সরকারি উচচ বিদালয়ের প্রধান শিক্ষক মো: অহিদুল হক নূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফয়াত মোর্শেদ ভুইয়া মিঠু, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার, কৃতি শিক্ষার্থী সামিহা মাহেরিন ইশা ও তাসির মাহতাব খান।

আলোচনাসভা শেষে উপজেলার তিনটি মাধ্যমিক স্কুল রামগড় সরকারি উ্চ বিদ্যালয়, বালিকা উ্চ বিদ্যালয় ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম হতে দশম শ্রেণিতে সম্মলিত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভকারী কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কারের ক্রেষ্ট ও বই এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে উত্তীর্ণ সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়। এছাড়া বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রামগড়ের কৃতি সন্তান ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ তার প্রয়াত মায়ের নামে ‘পুতুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এ ফাউন্ডশন থেকে শিক্ষা ছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com