সব
facebook raytahost.com
অপরাধীদের শক্তহাতে দমনে ব্যবস্থা নেয়া হবে | Protidiner Khagrachari

অপরাধীদের শক্তহাতে দমনে ব্যবস্থা নেয়া হবে

অপরাধীদের শক্তহাতে দমনে ব্যবস্থা নেয়া হবে

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র‌্যাবের টহল।

আল-মামুন:: দুর্গাপূজাকে ঘিরে জন-নিরাপত্তায় খাগড়াছড়িতে টহল দিচ্ছে র‌্যাব। আসন্ন দুর্গাপুজা মন্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পুজা উদযাপনের জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের পুজা মন্ডপগুলো টহলের পাশাপাশি পুজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্টদের কথা বলে নানা খোঁজ খবর নেন র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: মিজানুর রহমান।

তিনি জানান, দল মত নির্বিশেষে দুর্গাপূজা উদযাপনে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। এ সময় তিনি যে কোন অপরাধীদের শক্তহাতে দমনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী জানান।

দুর্গাপুজা শেষ হওয়া পর্যন্ত এধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ৬৪টি পূজা মন্ডপে আমাদের টহল গাড়ি ২৪ ঘন্টা নিয়মিত টহল নিয়োজিত থাকবে।

সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ শান্তিপূর্ণ পুজা উদযাপনে র‌্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারিতে প্রশাসন, সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা র‌্যাব দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে বলে তিনি জানান।

এ সময় তিনি,সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

বিজিবি‘র চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

বিজিবি‘র চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

পাহাড়ে কনকনে শীতে উষ্ণতা ছড়ালো সেনাবা‌হি‌নী

পাহাড়ে কনকনে শীতে উষ্ণতা ছড়ালো সেনাবা‌হি‌নী

অসহায় ও দুঃস্থ পরিবারকে কম্বল বিতরণ

অসহায় ও দুঃস্থ পরিবারকে কম্বল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com