সব
facebook raytahost.com
দীঘিনালায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Protidiner Khagrachari

দীঘিনালায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীঘিনালায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো:সোহেল রানা:: খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আয়োজনে অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিতিতে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা কলেজ গেইট মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ বেদারুল ইসলাম ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সভার সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম।

এতে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকলে মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com