সব
facebook raytahost.com
আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি | Protidiner Khagrachari

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

“গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে ওয়াদুদ ভূইয়া”

আল-মামুন:: আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া বলেছেন, নির্বাচন যেন ফেব্রুয়ারীতেই হয়। ড. ইউনুসের নিবাচনের সময় ঘোষণার সূত্র ধরে তিনি যেন কথা রাখেন সে আহবান জানিয়ে বলেন, নইলে স্বৈরাচারের মত করে তাদেরও বিদায় নিতে হবে।

বুধবার (৬ আগষ্ট ২০২৫) দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সাংসদ এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। দুপুরে জেলা শহরের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে খাগড়াছড়ি জেলা বিএনপি।

এ সময় তিনি আরো বলেন, রাজনীতির নামে একটি নতুন দল নানাভাবে চাঁদাবাজি করছেন। সন্ত্রাস, লুটপাটকারী ও চাঁদাবাজদের বিচার এ সরকার করবে এমনটাই দাবি করেন। এ সময় তিনি এখন থেকে গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় নির্বাচনী কার্যক্রম শুরু করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি তাগিদ দেন।

ফ্যাসিস্ট আ’লীগের অবৈধ সরকারের মেয়াদে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, জুলুম ও চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছে সে কথা ভুলে গেলে চলবে না এবং সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে একাধিকবার ভাংচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছিলো বলে অভিযোগ তোলেন দলীয় নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা, এড. আব্দুল মালেক মিন্টু,মোশারফ হোসেন,আ: রব রাজাসহ অনেকে বক্তব্য রাখেন।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন চেঙ্গী স্কোয়ার এলাকায়। সেখান থেকে বিজয় মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতা কর্মীদের উপস্থিতিতে জনসমাবেশ জনস্রোতে রূপ নেয় খাগড়াছড়ি শাপলা চত্বরসহ আশপাশের এলাকা।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com