সব
facebook raytahost.com
স্বাধীনতার ৫৩ বছরেও ন্যায্য অধিকার আদায় হয় নাই | Protidiner Khagrachari

স্বাধীনতার ৫৩ বছরেও ন্যায্য অধিকার আদায় হয় নাই

স্বাধীনতার ৫৩ বছরেও ন্যায্য অধিকার আদায় হয় নাই

খাগড়াছড়িতে জামায়াতের গণমিছিল।

আল-মামুন:: স্বাধীনতার ৫৩ বছরেও ন্যায্য অধিকার আদায় হয় নাই মন্তব্য করে বক্তারা বলেছেন, ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন হলেই ন্যায্য অধিকার আদায় হবে। এতে বক্তারা আরো বলেন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনে সকলের সহায়তা কামনা করে দেশের মানুষের কাছে সঠিক প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এদেশে একটি পক্ষ টেন্ডারবাজি,চাঁদাবাজি ধরে রাখতে চায় বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেলে খাগড়াছড়ি মুক্ত মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ৩৬ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

বক্তারা আরো বলেন, জামায়াতে ইসলামী আন্দোলন টেন্ডারবাজ মুক্ত,চাঁদাবাজ মুক্ত,সন্ত্রাস মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে জীবন দিতেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সব সময় প্রস্তুত আছে বলে মন্তব্য করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ২৯৮ নং আসনের এমপি প্রার্থী এড. ইয়াকুব আলী চৌধুরী।

খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মোঃ মিনহাজুর রহমান,জামায়াতে ইসলামী সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ,খাগড়াছড়ি জেলা ছাত্র শিবির এর সভাপতি আবদুস সাত্তার,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ আব্দুল মান্নান এতে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com