মো: ছানোয়ার হোসেন, প্রতিনিধি মহালছড়ি:: ‘কৃষি সমৃদ্ধি, এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বুধবার (২৫ জুন ২০২৫) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের ২১০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান,বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা বৃন্দ,কৃষক-কৃষানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ সোহরাব হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন এই সুবিধার আওতাভুক্ত হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন