চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গুইমারায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন, শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১১

স্টাফ রিপোর্টার:: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তবলা পাড়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ঔষধ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে সেনাবাহিনী এই সেবা কার্যক্রম। এতে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি উপস্থিত ছিলেন। এই মেডিকেল ক্যাম্পেইনে এলাকার প্রায় ৪৬২ জন স্থানীয় ও দুস্থ পাহাড়ি রোগী সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

চিকিৎসা কার্যক্রমে সিন্দুকছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ইতোপূর্বে ১৪ জন পাহাড়ি ছাত্রীকে সিন্দুকছড়ি জোন কর্তৃক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে প্রশিক্ষণ প্রদান করা হয়।

তাদের মধ্যে ৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রী উক্ত মেডিকেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সহযোগিতা করেন। পাশাপাশি, এলাকার অসহায় ও শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া, স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে তবলা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, শ্রেণীকক্ষের জন্য সিলিং ফ্যান এবং বিশুদ্ধ পানির সংরক্ষণের জন্য একটি পানির ট্যাংকি প্রদান করা হয়েছে।

গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সিন্দুকছড়ি জোনের এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun