চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বান্দরবানে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

  • প্রতিবেদক
  • আপডেট : ১২:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার
১২

স্টাফ রিপোর্টার:: বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার সিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু আলীকদম থানায় কর্মরত ছিলেন এবং তার বাড়ি কক্সবাজার জেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে আলীকদম সদরের দিকে যাচ্ছিলেন সাজু চক্রবর্তী। পথে সিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

৫৫ বছরের ছুটে চলা—বাংলাদেশ কি এবার গণতন্ত্রকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবে