চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রামগড়ে জাতীয় যুব দিবস উদযাপন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩৪ বার
৪০

প্রতিনিধি রামগড়:: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (০১ নভেম্বর ২০২৬) সকাল ১১ ঘটিকার উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অফিসের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়েছে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে ব্যক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।

​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। বর্তমান যুগে যুবসমাজ আধুনিক প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজির আলম, কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া।
স্বাগত ব্যক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে উপজেলা পরিষদের নব-নির্মিত নতুন ভবনের চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত