চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ

৯

স্টাফ রিপোর্টার:: সারাদেশের সঙ্গে খাগড়াছড়ি জেলাতেও অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫৩ হাজার ৪৪৫টি। এসব ইউনিটে কর্মরত জনশক্তির পরিমাণ ১ লাখ ২৫ হাজার ৯৫৩ জন। এর মধ্যে নারী জনশক্তির অংশ ১৫ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে অর্থনৈতিক শুমারির এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রাধান্যের বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা যায়, খাগড়াছড়ির মোট অর্থনৈতিক ইউনিটের ৯৫ শতাংশই ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্ভুক্ত।

সেমিনারে খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত এবং জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র তুলে ধরতে শুমারির এসব তথ্য প্রকাশ করা হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

৫৫ বছরের ছুটে চলা—বাংলাদেশ কি এবার গণতন্ত্রকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবে