চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৫:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার
৪১

স্টাফ রিপোর্টার:: ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা।

দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি অফিস ও বিভিন্ন স্কুল, মাদরসায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা। শনিবার সকালে উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এনামুল হক এনাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়া, শিক্ষক মো. আলমাস মিয়া প্রমূখ। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun