স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় Increasing Access to Improved WASH Services in Bangladesh (IWASH) উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা করা হয়েছে।
গতবুধবার দীঘিনালা উপজেলা পরিষদ হল রুমে তৃনমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নে Increasing Access to Improved WASH Services in Bangladesh (IWASH) উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো.শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার মো: মাজেদুল ইসলাম, খাগড়াছড়ি তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, আইওয়াশ প্রকল্পের প্রোগাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ান, আইওয়াশ প্রকল্পের কোঅর্ডিনেটর মো: নাছির উদ্দিন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা প্রমূখ।
আলোচনা সভার খাগড়াছড়ি তৃনমূল উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, তৃনমূল উন্নয়ন সংস্থা নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন এবং হাইজিন প্রমোশন (ওয়াশ) এ কমিউনিটির প্রবেশাধিকার উন্নত করতে কাজ করে।
ইনক্রিজিং অ্যাকসেস টু ইম্প্রভিং ওয়াশ সারভিসেস প্রকল্পে নারী এবং পুরুষ যারা জলবায়ু ঝুঁকিপূর্ণ, প্রান্তিক এবং সামাজিকভাবে বর্জিত জনগোষ্ঠীর প্রতিদিন পান করার জন্য নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত আচরণের প্রসার নিশ্চিত করার জন্য তৃনমূল উন্নয়ন সংস্থা কমিউনিটিকে উদ্বুদ্ধ করে কাজ করছে। নিরাপদ পানি, নিরাপদে পরিচালিত স্যানিটেশন, এবং উন্নত স্বাস্থ্যবিধি অনুশীলনে জলবায়ু-ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সক্ষমতা এবং অধিগমন (অ্যাক্সেস) বৃদ্ধি করা।
স্টাফ রিপোর্টার 




















