চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দেশীয় অস্ত্রসহ মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেফতার

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; shaking: 0.042778; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.1000,0.1000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 38;

১৮

স্টাফ রিপোর্টার:: সম্প্রতি ডাকাতির ঘটনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, ২টি চাকু, নগদ ৫৯ হাজার টাকাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন। এর আগে রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেলছড়ি আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মোঃ আলী হোসেন (২৪), একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া প্রকাশ নয়ন (২৬), খোদাছড়া খালেক লিডার পাড়া এলাকার মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ আবু মুছা (২৭) ও মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মোঃ হোসেন ইসলামের ছেলে নোমান ইসলাম রাব্বি (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ভুজপুর বাগান বাজার এলাকার গরু ব্যবসায়ী মোঃ কামরুল হাসান হৃদয় (২২) ও তার পিতা আবু আহম্মদ মঞ্জু দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করেন।

গত ১২ অক্টোবর সকালের দিকে ভারতীয় সীমান্ত ঘেঁষা রামগড় সীমান্ত সড়ক দিয়ে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে গরু কিনতে যাওয়ার পথে সদর ইউনিয়নের চালিতাছড়া শয়তানের টিলা নামক এলাকায় ডাকাত দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি আঘাত করে।

এতে তারা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাদের কাছ থেকে ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভুক্তভোগী মাটিরাঙ্গা থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রেক্ষিতে তাদের ধরতে মাঠে নামলে ৭ দিনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সা‌হেদ উদ্দিন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun