চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রান্তিক স্কুলে শিক্ষার্থীদের জন্য পানি সরবরাহে ট্যাংক স্থাপন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৯ বার
২২

স্টাফ রিপোর্টার:: পার্বত্য অঞ্চলের দুল্যাতলী ইউনিয়নের মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এলাকার জনসাধারণের সুবিধার্থে স্কুলের নিকটে একটি পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল ও ক্যাম্প জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর এবং স্কুলের হেডমাস্টার রুবেল বিন্দু চাকমা সহ পাড়ার গণমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী এই অনুষ্ঠানে ১৫ জন ছাত্র ছাত্রী এবং ৩ জন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এই পানির ট্যাংক স্থাপনে স্কু্লের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ এলাকার সকলেই বাংলাদেশ সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ছাত্র-ছাত্রীবৃন্দের সাথে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে পূর্ব মাগড়াছড়ি পাড়ার স্কুল সহ এলাকার প্রায় ৪০০ জন প্রান্তিক জনগণের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, জনসাধারণের মাঝে মানবতার বন্ধন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সবার উপরে দেশ’ এই মূলমন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে পার্বত্য চট্টগ্রামে কাজ করে যাবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun