সব
facebook raytahost.com
মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ | Protidiner Khagrachari

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বটমূল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এর এর উপজেলা পরিষদের বটমূলে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। তার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয় এবং সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয় যার মধ্যে ছিল চাকমা,মারমা ও ত্রিপুরা গান ও নাচ। সকলে মনোযোগ সহকারে উপভোগ করেন। নববর্ষ উদযাপন উপলক্ষে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বৈচিত্র্যময় সাজে সজ্জিত হয়ে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন। বটমূল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খfগড়াছড়ি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব। বিশেষ অতিথি ছিলেন, মির্জা জহির উদ্দিন, অফিসার ইনচার্জ, মহলছড়ি থানা, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ জহিরুল হক সাধারন সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি, প্রবীন চন্দ্র চাকমা,উপজেলা মৎস অফিসার,উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও শিক্ষক, শিক্ষার্থীরাসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেন।

বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি পায়। সার্বিকভাবে দিনব্যাপী এই আয়োজন মহালছড়ি উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং একতার বন্ধনকে আরও সুদৃড় করে।

আপনার মতামত লিখুন :

মহালছড়িতে বিজু,সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

মহালছড়িতে বিজু,সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

মহালছড়িতে প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

মহালছড়িতে প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com