জাতীয় দুর্যোগ দিবসে মানিকছড়িতে শোভাযাত্রা আলোচনা সভা।
স্টাফ রিপোর্টার:: জাতীয় দুর্যোগ দিবস উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)খাদিজা তাহিরা, ফায়ার সার্ভিস লিডার ছালেহ আহমেদ।
শোভাযাত্রা শেষে দুর্যোগকালীণ সময়ে বিভিন্ন মহড়ায় সরকারি কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ডিফেন্স, জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট সদস্য ও লেকভিউ কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে মাদরাসা, মন্দিরে অনুদান বিতরণ এবং মাদরাসা ও স্বেচ্ছাসেবী সংগঠনে খেজুর বিতরণ করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন