সব
facebook raytahost.com
বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের | Protidiner Khagrachari

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

স্টাফ রিপোর্টার:: বিশিষ্ট নাগরিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬ ) বিকাল ৫ টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় ও উপজেলা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিনহাজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি ডাক্তার ওলিউর রহমান, গুইমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন।

প্রধান অতিথি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, ইলেকশন ইন্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতে ইসলামীকে হারিয়ে দেওয়া, মিডিয়ার সামনে যার সাক্ষ দিয়েছেন সাবেক উপদেষ্টা রেজোয়ানা সিদ্দিকী। এসময় অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের পাশে থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলে আগত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের খাগড়াছড়ি জেলা আমীর মুফতি ওসমান গণি।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com