সব
facebook raytahost.com
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ | Protidiner Khagrachari

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার:: সমাজ সেবা অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে মানিকছড়ি উপজেলার ৯ শতাধিক মেধাবী, গরীব,অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় এবং গরীব, অসহায়,দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার ১৭ লক্ষ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে মানিকছড়ি উপজেলার চার ইউনিয়ন ও দুই কলেজে পড়ুয়া ৯১২ জন মেধাবী, গরীব,অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় এবং গরীব, অসহায়,দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৭ লক্ষ ১০ হাজার টাকার আর্থিক অনুদান মঙ্গলবার দুপুরে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) খাদিহা তাহিরার সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা মো. আবদুর রাশেদ এর উপস্থাপনায় উপজেলার চার ইউনিয়নের গরীব, অসহায়, প্রতিবন্ধী ও দুইটি কলেজের গরীব শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এ সময় ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দ থেকে ১ হাজার ৭শত ৫০ টাকা হারে ৪৫৬ জনকে এবং ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ২ হাজার টাকা হারে ৪৫৬ জনের মাঝে মোট ১৭ লাখ ১০হাজার টাকা নগদ অনুদান বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com