সব
facebook raytahost.com
মহালছড়ি থানায় ওপেন হাউজ ডে | Protidiner Khagrachari

মহালছড়ি থানায় ওপেন হাউজ ডে

মো: ছানোয়ার হোসেন,মহালছড়ি:: পুলিশকে সহায়তা করি; মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়ি থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।

থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজের নানা সমস্যা তুলে ধরে মত বিনিময় ও সমস্যাগুলো তুলে ধরেন। মঙ্গলবার (২৮ অক্টোবর ২৫) সকাল সাড়ে ১০ টায় এই কর্মসূচিতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদারে নানা দিক তুলে ধরা হয়।

মহালছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাব ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম অনুষ্ঠান পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার, উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের সহ প্রমুখ।

এতে সাংবাদিক, রাজনৈতিক নেতা, ইমাম এবং কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। মহালছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “কিশোর গ্যাং, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও দালালমুক্ত থানা গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানাই।

পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। আপনাদের উত্থাপিত বিষয়ে সমস্যা সমাধানে কাজ করবে পুলিশ।”

আপনার মতামত লিখুন :

মহালছড়িতে বিজু,সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

মহালছড়িতে বিজু,সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

মহালছড়িতে প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

মহালছড়িতে প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com