খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভে জনস্রােত।
আল-মামুন:: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে খাগড়াছড়ি জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে খাগড়াছড়ি মহিলা কলেজ চত্বর থেকে বিক্ষােভ মিছিল শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুল আলম সবুজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু,মোশারফ হোসেন, অ্যাডভোকেট মালেক মিন্টু, ও আব্দুর রব রাজা প্রমূখ।

এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মী ছাড়াও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান (সাগর),জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালু,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ,সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিকসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।

এতে বক্তারা বলেন, ‘সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে একটি পক্ষ রাজনৈতিক পায়দা লুটার চেষ্টা করছে। তাদের স্বপ্ন বাস্তবে নয় স্বপ্নই থেকে যাবে মন্তব্য করে জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশ পরিচালনার কথা জানিয়ে বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেন বক্তারা।



খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভে জনস্রােত।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন