চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

  • প্রতিবেদক
  • আপডেট : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩১ বার
৪২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে রাঙামাটি দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জেলা পরিষদে গিয়ে প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শন করে।

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকে আবেদন করেছিলেন মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী। গত বছরের ৭ জুলাই তিনি সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং জেলা পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুদকের দলটি জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করে। পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতেও দেখা যায় তাদের।

দুদক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে প্রকল্পের বরাদ্দ, বাস্তবায়ন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হচ্ছে।

সূত্র: সাউথইস্ট এশিয়া জার্নাল।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun