স্টাফ রিপোর্টার:: পার্বত্য অঞ্চলে শান্তি শৃংখলা, শিক্ষা, চিকিৎসা সেবায় ও আত্ব সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নে দুর্গম ব্ররুবাহন হেডম্যান পাড়া এলাকার স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।
সোমবার বার (১৬নভেম্বর ) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার ইউনিয়নের ব্ররুবাহন হেডম্যান পাড়ায় হেডম্যান(গ্রাম প্রধান) এর বাড়ির সামনে গাছতলায় ০৪ই বেংগলের দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আল আমিন পিএসসির নির্দেশনায় দিনব্যাপি চিকিৎসা ক্যাম্পে ৪শতাধিক স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মোঃ আরেফ আহমেদ ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার মো.জাহিদুল ইসলাম ভূইয়া।
এসময় নারী, শিশু, বয়স্ক ৪শতাধিক রোগীর নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করেছে এবং বিনামূল্যে ঔষধ বিতরনও করছে সেনাবাহিনী মেডিকেল টিম। ব্ররুবাহন হেডম্যান এলাকার বাসিন্দা রানীবালা ত্রিপুরা (৫৫) বলেন, ‘দূর্গম এলাকার আমরা বেশিভাগ মানুষ অসহায় ও দরিদ্র। অভাবের কারণে নিয়োমিত চিকিৎসাও নিতে পারে না।
তাছাড়া এ এলাকায় চিকিৎসা সেবা পাওয়াটা কষ্ট সাধ্যে, আমাদের দূর্গম এলাকায় সেনাবাহিনীর ডাক্তার এসে চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ দিয়ছে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
বোয়ালখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জ্ঞান জ্যোতি চাকমা বলেন, আমার ৩নং ওয়ার্ডের ব্ররুবাহন হেডম্যান পাড়ায় সেনাবাহিনীর মেডিকেল টিম এসে দুঃস্থ রোগীদেরকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন। সেনাবাহিনীকে এলাকার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাছি।
দীঘিনালা জোনে মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মোঃ আরেফ আহমেদ বলেন, জোন কমান্ডারে নির্দেশনায় দূর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছি। এখানে বেশির ভাগ রোগী বয়স্ক নারী ও শিশু।
মো: সোহেল রানা 





















