স্টাফ রিপোর্টার:: কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে খাগড়াছড়িতে ঝটিকা মিছিল করেছে সদর উপজেলা বিএনপি, জেলা ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় দিকে খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে এ ঝটিকা মিছিল হয়।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এর নেতৃত্বে এই ঝটিকা মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে শুরু করে শাপলা চত্বর ঘুরে আবারও ভাঙ্গাব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এসময় জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে রাসেল, জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহদুল হোসেন সুমন, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 




















