চট্টগ্রাম বুধবার, ১১ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে জীপগাড়িতে দুর্বৃত্তদের আগুন

২২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সড়কে কেএইচসিটি হসপিটালের সামনে দাঁড়ানো একটি জীপ (চাঁদের গাড়ি) গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার পরের দিকে হাসপাতালের সামনে দাঁড়ানো জিপ গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পানয়। এই গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করতাম। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জিপটি।

সেটি পুড়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

খাগড়াছড়িতে জীপগাড়িতে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ০৫:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬