স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বিদায় ও নবাগত নির্বাহী অফিসার মো: শহিদুল ইসলাম যোগদান উপলক্ষে বরণ করে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকালে দীঘিনালা অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠান করা হয়। দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মো: মাইন উদ্দিন এর সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন।
এতে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: কামরুজ্জামান সুমন, দীঘিনালা উপজেলা প্রকোশলী মো: ফজলুল হক,দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো: সোহেল রানা,বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা,দীঘিনালা উপজেলা আইসিটি অফিসার সলিল চাকমা।
এছাড়াও বোয়ালখালী নতুন বাজার ও দীঘিনালা থানা বাজার চৌধুরী জেসমিন চাকমা, উপজেলা নির্বাচন অফিসার মো: মাজহারুল ইসলাম, দীঘিনালা উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন’র সুপারভাইজার মো: আবদুল হালিম প্রমূখ।
মো: সোহেল রানা 





















