প্রেস বিজ্ঞপ্তি:: রাঙ্গামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আগামী ২৪ অক্টোবর ২০২৬ শনিবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।
সাজেকে অবরোধকারীদের উপর হামলার প্রতিবাদে দুই জেলায় অর্ধ দিবস সড়ক অবরোধ আজ ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার এ কর্মসূচী ঘোষণা দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন।
আজ বিকেলের দিকে সংগঠনটি এই অবরোধের ঘোষণা দেয়। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা উক্ত অবরোধ সফল করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পার্বত্য চট্টগ্রামের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং দুই জেলার যান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ চলবে বলে তিনি জানান।
অবরোধের সময় এম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি ও জরুরী ওষুধ সরবরাহকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ছাত্র জনতার সংগ্রাম পরিষদ সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা।
প্রতিবেদক 




















