“গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে প্রান্তিক কৃষকের ভোগান্তি কমাতে কাজ করছে সরকার”- ওয়াদুদ ভূঁইয়া
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুইটি গ্রামীণ সড়ক কার্পেটিং এবং যোগ্যাছোলা বাজারে দ্বিতল বিশিষ্ট গ্রামীণ মার্কেট উদ্বোধন করেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভপতি ওয়াদুদ ভুঁইয়া।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) উপজেলার একসত্যাপাড়া-বড়বিল সড়কে ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৭৩০ কি.মি কার্পেটিং ও যোগ্যাছোলা বাজার- ছদুরখীল সড়কে ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে১দশমিক ৪৯১ কি.মিটার সড়ক কার্পেটিং এবং উপজেলার প্রাচীণ যোগ্যাছোলা বাজারে ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে নির্মিত বাজার শেড উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে যোগ্যাছোলা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ওয়াদুদ ভুঁইয়া বলেন, তারেক রহমানের সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত জনপদে পরিকল্পিতভাবে রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্টসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতা এই এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে ৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে প্রান্তিক কৃষকরা নির্বিঘ্নে তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজেই বাজারজাত করতে পারবে।
স্টাফ রিপোর্টার 






















