চট্টগ্রাম শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রতিবেদক
  • আপডেট : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৮ বার
৬৫

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। দীঘিনালা জোনের উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মশাররফ হোসেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।

এছাড়াও ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্বোধনী ম্যাচে বাবুছড়া মহিলা একাদশের মুখোমুখি হয় বোয়ালখালী মহিলা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বোয়ালখালী মহিলা একাদশকে ৫-০ গোলে পরাজিত করে জয় পায় বাবুছড়া মহিলা একাদশ।

আয়োজক সূত্রে জানা গেছে, দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলাসহ মোট চারটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলা শেষে বিজয়ী বাবুছড়া মহিলা একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

কে কার মুখোমুখি, দেখে নিন এবিজি ইউনিভার্সিটি কাপের সূচি

দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬