চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ও এমপি ওয়াদুদ ভূঁইয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো-ম্রাসাথোয়াই মারমা

১২৩

ফুলেল শুভেচ্ছায় সিক্ত সদ্য নিযুক্ত খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান।

স্টাফ রিপোর্টার:: ফুলেল শুভেচ্ছায় সিক্ত সদ্য নিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) পরিষদ পুনর্গঠনের এক দিন পরও ফুলেল শুভেচ্ছা, মিষ্টি মুখ করে স্থানীয় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

এ সময় নিজেদের আশা-প্রত্যাশা,উন্নয়ন অগ্রগতি,শিক্ষা,গ্রামীণ সড়ক উন্নয়ন,অবকাঠামো গত অগ্রগতির কথা তুলে ধরেন স্থানীয়রা। সদ্য নিযুক্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও ২৯৮নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার খাগড়াছড়িকে নিয়ে স্বপ্নের বাস্তবায়নে কাজ করে যাবো।

পাহাড়ের মানুষকে নিয়ে ওয়াদুদ ভূঁইয়ার পরিকল্পনা এবং উন্নয়ন অগ্রগতির পথে আরো বহুদুর নিয়ে যেতে চান। সে স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি সবকুটু দিয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।

বৃহস্পতিবার (২০ আগষ্ট ২০২৬) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পুনর্গঠন করা হয়। সরকার গঠনের ৬ মাস পর ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠিত করা হলো।

নবগঠিত এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা,দেব রানী চাকমা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা, মাটিরাঙা উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,রুমেল মারমা, রিপল চাকমা,শান্তি প্রিয় চাকমা,মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগ সদস্য নিয়োগ দেয়া হয় ।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নীতি চাকমা

প্রধানমন্ত্রী ও এমপি ওয়াদুদ ভূঁইয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো-ম্রাসাথোয়াই মারমা

আপডেট : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬