প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সেক্টর দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০ টায় আরামবাগস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া। বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের পাশে দাঁড়ানো এবং ত্যাগের মানসিকতা অর্জনই একজন প্রকৃত দায়িত্বশীল কর্মীর মূল বৈশিষ্ট্য। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতে নিয়মিত রিপোর্টিং ও আত্মসমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। তিনি তাঁর বক্তব্যে ব্যক্তি জীবনের গুণাবলী উন্নয়ন এবং মন্দ দিকগুলো পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
২৮
প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সেক্টর দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০ টায় আরামবাগস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া। বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের পাশে দাঁড়ানো এবং ত্যাগের মানসিকতা অর্জনই একজন প্রকৃত দায়িত্বশীল কর্মীর মূল বৈশিষ্ট্য।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতে নিয়মিত রিপোর্টিং ও আত্মসমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। তিনি তাঁর বক্তব্যে ব্যক্তি জীবনের গুণাবলী উন্নয়ন এবং মন্দ দিকগুলো পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।