ডেস্ক রিপাের্ট:: কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকায় যাত্রীবাহী ইগল পরিবহনের একটি বাস ও স্কয়ার কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আরএফএর ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় বলা যাচ্ছে না।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন