সব
facebook raytahost.com
ত্রিপুরাব্দের বর্ষবরণ দীঘিনালায়  | Protidiner Khagrachari

ত্রিপুরাব্দের বর্ষবরণ দীঘিনালায় 

ত্রিপুরাব্দের বর্ষবরণ দীঘিনালায় 

মো: সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালায় নানা আয়োজনে মধ্যদিয়ে পাহাড়ের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের ‘ত্রিং বিসিকাতাল’ অর্থাৎ বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্ধোধন করেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা মিঠু।

শোভাযাত্রাটি দীঘিনালা ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বোয়ালখালী বাজার প্রদক্ষিণ শেষে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা ও বিশেষ অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী রিসা দিয়ে অতিথিদের বরণ করা হয়।

এর পর ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য প্রদর্শন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি খোকন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য রজিৎ নারায়ন ত্রিপুরা।

এ সময় দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি ঘনশ্যাম ত্রিপুরা মানিক,সাধারণ সম্পাদক বিভাস ত্রিপুরা ওমেন,কেন্দ্রীয় যুব কল্যাণ কমিটি’র যুগ্ন সাধারণ সম্পাদক তপু ত্রিপুরা,দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ দীঘিনালা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শীরশ কান্তি ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

স্বপ্ন

স্বপ্ন

ভূবন নকল

ভূবন নকল

কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা

কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com