সব
facebook raytahost.com
সাজেকগামী পর্যটক গাড়িতে গুলি | Protidiner Khagrachari

সাজেকগামী পর্যটক গাড়িতে গুলি

স্টাফ রিপাের্টার:: সাজেক গামী পর্যটক গাড়ি লক্ষ করে গুলি করেছে দূর্বৃত্তরা। সোমবার সকাল ১১টায় সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এসময় পর্যটকবাহী তিন চাকার মাহিন্দ্র গাড়ির সামনে গ্লাসে ও প্রাইভেটকার চাকায় গুলি লাগে এবং পিকআপ ভাঙচুর করা হয়। খাগড়াছড়ির ইউপিডিএফের ৪ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে। তাদেরকে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে।

তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।’এর আগে সকালে দীঘিনালার বাবুছড়া নতুন বাজার এলাকায় সড়কে গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা।

ইউপিডিএফের জেলা সংগঠন অংগ্য মারমা বলেন,বাঘাইহাট অবরোধের আও‌তামুক্ত এলাকা। সেখানে এ ধরনের কোন ঘটনার প্রশ্নই আসে না। এছাড়া দীঘিনালায় ইউপিডিএফের সাংগঠনিক কার্যক্রম নেই জানিয়ে এটি অবরােধ নিয়ে ষড়যন্ত্রের অংশ বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দিনগত রাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে অনিলপাড়ায় প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ এর চার নেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সারা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।

আপনার মতামত লিখুন :

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com