সব
facebook raytahost.com
আ.লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ | Protidiner Khagrachari

আ.লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

আ.লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

দীঘিনালায় পিকেটার ছাড়া হরতাল

মো: সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ির দীঘিনালায় পিকেটারছাড়া ঢিলেঢালাভাবে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রোববার (২৯ অক্টোবর ২০২৩) সকাল থেকে সড়কে হরতালের পক্ষে কোনপ্রকার পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায় নাই। ব্যক্তিগত যানবাহন চলাচল ও স্থানীয় যানবাহন চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান ও টহল দিতে দেখা গেছে। সড়ক জুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। স্থানীয় যানবাহন চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি ।

পুলিশের নিরাপত্তায় অর্ধশত সাজেক পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি সদর ও দীঘিনালা থেকে ছেড়ে গেছে। এছাড়াও উপজেলার অভ্যান্তরীন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘হরতালে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।’

দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সড়কে হরতাল চলছে তবে আওয়ামীলীগ নেতাকর্মীদের তোপের মুখে আমরা সড়কে যেতে পারছি না।’

এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: কাশের এর নেতৃত্বীতে হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সকালে থেকে বিএনপি-জামায়েতের নৈরাজ্য ঠেকাতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়কে অবস্থান নিয়েছে।

দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা বলেন, ‘তিনি বলেন, ‘জনগণের জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছেন।’

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com