সব
facebook raytahost.com
বেগম জিয়ার রোগমুক্তি কামনা যুবদলের | Protidiner Khagrachari

বেগম জিয়ার রোগমুক্তি কামনা যুবদলের

বেগম জিয়ার রোগমুক্তি কামনা যুবদলের

প্রতিনিধি মহালছড়ি:: মহালছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি,মহালছড়ি উপজেলা বিএনপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক সাধারন সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,যুবদলের চার ইউনিয়নর সভাপতি/সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা ও দ্রুত রোগমুক্তি কামনা করা আমাদের মানবিক দায়িত্ব।” তারা আরও বলেন, দেশের সার্বিক সংকটময় পরিস্থিতিতে বেগম জিয়ার সুস্থতা জাতির প্রত্যাশা।

পরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com