সব
facebook raytahost.com
কৃষি ব্যাংকের উদ্যোগে ঋণ আদায় ক্যাম্প | Protidiner Khagrachari

কৃষি ব্যাংকের উদ্যোগে ঋণ আদায় ক্যাম্প

কৃষি ব্যাংকের উদ্যোগে ঋণ আদায় ক্যাম্প

এসএম মহিউদ্দিন,স্টাফ রিপাের্টার : খাগড়াছড়ি জেলার গুইমারায় বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার আয়োজনে কৃষকদের ঋণ আদায়ের লক্ষ্যে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) হাফছড়ি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক ওসমান মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রুবেল চৌধুরী। এ সময় ব্যাংক কর্মকর্তা সজিব বড়ুয়া উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রুবেল চৌধুরী তাঁর বক্তব্যে ঋণ গ্রহীতাদের তাদের বকেয়া ও খেলাপি ঋণ পরিশোধে উৎসাহিত করেন। তিনি বলেন, “কৃষি ব্যাংক হলো সরকারি ব্যাংক। তাই ঋণ নিয়ে সঠিক সময়ে পরিশোধ করলে আবার নতুন ঋণ পাবেন, যা আপনাদের স্বাবলম্বী করতে সাহায্য করবে।”

এ সময় কৃষকদের ক্ষুদ্র প্রণোদনা ঋণ, অনলাইন ব্যাংকিং, ই-সেবা সহ আধুনিক সুযোগ-সুবিধার বিষয়ে ধারণা দেওয়া হয়। অনেক কৃষক এই ক্যাম্পেই তাঁদের বকেয়া ঋণ পরিশোধ করেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com