সব
facebook raytahost.com
ফিলিস্তিনে ইসরায়েলী হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন মিছিল | Protidiner Khagrachari

ফিলিস্তিনে ইসরায়েলী হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলী হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন মিছিল

মো:সোহেল রানা,দীঘিনালা:: ফিলিস্তিনে অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরায়েলী হত্যাকান্ড জুলুম-নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলাবায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বরিবার (২২অক্টোরব ২০২৩) সকাল সাড়ে ৯টায় দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম‘আত আয়োজনে কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবাখালী বাজার হয়ে উপজেলার কলেজ সংলগ্ন মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।

পরে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সিনিয়র সহ-সভাপতি মাও: আবদুচ ছবুর আল কাদেরী‘র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাংগঠনিক সম্পাদক মাও: ফয়েজ আহমেদ বারী।

দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাংগঠনিক মাও: মো: শাহ জাহান সিরাজী সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন,দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত উপদেষ্ঠা মো: মাহবুবুল আলম, কবাখালী ইউনিয়ন‘র সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন, মাও: আবুল বাশার, মাও: শামসুল আলম, মাও: মো: সেলিম উদ্দিন, হাফেজ মাও: গাজী সেলিম প্রমূখ।

মাববন্ধনে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনির অসহায় মুসলমানের উপর ইসরায়েলী বর্বর হত্যাকান্ড নারীও শিশুকে কাউকে বাদ দেয় নাই জুলুম অত্যাচার থেকে। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস ইসরায়ীলরা অবৈধ ভাবে দখল করে রেখেছে। মুসলমান জাতি কোন ধর্মের সম্প্রদায়ে প্রতি অন্যয় অত্যাচার করে না।

মহানবী হযরত মুহাম্মদ(স:) বিশ^ শান্তির দূত হয়ে পৃথিবীতে আগম করছিলেন। মানুষকে হত্যা করা ইসলাম ধর্ম শিখায় নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। ফিলিস্তানি অসহায় মুসমানদের প্রতি বর্বরত হত্যাকান্ড বন্ধ করে স্বাধীন ফিলিস্তানী রাষ্ট্র ঘোষনা দেয়ার জন্য জাতি সংঘের প্রতি আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com